16.03.26 সোম
হে ডাইরি আজকে অনেক শারীরিক কষ্ট সহ্য করে অফিস থেকে এসেছি কিন্তু তবুও তোমার কাছে কিছু সত্যি কথা বলে যেতে চাই।
কেন জানিনা আমার বহুকাল আগে থেকেই মনে হয় পৃথিবীতে আমি এসেছি কিছু না কিছু একটা লক্ষ্য নিয়ে আমাকে যেন ভগবান পাঠিয়েছে পৃথিবীতে কোন কিছু নির্দিষ্ট একটা কাজ করার জন্য।
মহৎ কোন কাজের কথা আমি বলছি না কিন্তু একজন মানুষের হোক বা কারোর হোক কোন কিছু ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা সাহায্য করার জন্য যে সাহায্যটা হয়তো আমি ছাড়া আর কেউ করতে পারবে না এরকম কোন কাজের জন্য যেন আমি নির্দিষ্ট হয়ে আছি
স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন ভুলিও না তুমি জন্ম হইতেই তোমার মাতৃভূমির জন্য বলি প্রদত্ত। আমার সমস্ত সত্তাটা যেন তিল তিল করে গড়ে উঠেছে মহৎ কোন কিছুর লক্ষ্যে। না হলে কোন কিছুর সমস্ত কিছু যেটুকু মহৎ সেটুকু নিয়ে আমি অল্প অল্প করে গড়ে উঠলাম কি করে।
বিটে আমাকে যত চিঠির বোঝাই দেয়া হোক না কেন আমার খুব কম দিনে মনে পড়ে যেদিন আমি বিট থেকে ফিরে এসে একদম ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি কি অন্য কারোর সঙ্গে খারাপ ব্যবহার করছি।
আমার মনে হয় যে সকল বিডগুলো আমাকে দেয়া হয় বা অন্যদেরও যেরকম দেয়া হয় ফিরে এসে একদম ক্লান্ত হয়ে টেবিলে মাথা ঠুকে একটুখানি শুয়ে পড়াটাই অত্যন্ত স্বভাবিক ব্যাপার। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয় আমার শরীরে কোন শক্তি ভর করে থাকে যার জন্য আমি সবার সঙ্গে খুব ভালোভাবে কথা বলতে পারি এবং তখন আমার মনের মধ্যে যে এনার্জি থাকে তখন মনে হয় আমি আরো একটা বিট করে চলে আসতে পারি।
আজ যেমন বাড়ি থেকে এসে 14 নম্বর বিটের সঙ্গে ১৩ নম্বর বিটের হাফ করে একশো কুড়ি খানা চিঠি নিয়ে সাড়ে ছটার সময় রিটার্ন দিয়ে মোবাইলে রিটার্ন টেনে মেট্রো ধরে বাড়ি ফিরে আবার নতুন বাজারে গিয়ে বাজার করে বাড়ি ফিরে এসে নিজের হাতে খিচুড়ি রান্না করে এখন আমি ডাইরি লিখতে বসেছি
ভগবান আমাকে আরো বেশি শক্তি দিন এবং আমি স্পষ্ট বুঝতে পারি আমার মায়ের সমস্ত পূজার সমস্ত শক্তি যেন আমাকে কেন্দ্র করে আবর্তিত হয় এবং আমার মায়ের সমস্ত শক্তি যেন আমার চারদিকে একটা বলয়ের মতো করে ঘিরে থাকে। ভগবান সবাইকে ভাল রাখুন। আমার পরিবারকে আরও বেশি ভালো রাখুন
আগামীকাল থেকে আমাদের অফিসে দুটো সিফট চালু হওয়ার কথা ছিল। সকালের শিফট একটা রাত্রের শিফট। কিন্তু আমাদের পোস্টম্যান শর্ট এর জন্য এখন আমাদের আনঅফিসিয়ালি ঠিক হয়েছে প্রত্যেকেই ওই সকাল ১০ টা থেকে রাত্রিবেলা দশটা পর্যন্ত অফিসে থাকবে যা হয় হবে দেখা যাবে
জীবনে কি আমি পৃথিবীতে এসেছি এতকিছু এবিলিটি নিয়ে এত কিছু শক্তি নিয়ে আমার বাড়ির এত কিছু শক্তি মানসিক এত কিছু সমর্থ্য সবকিছু কি এই চিঠি বিলি করতেই ব্যয় হবে এই আমি মানতেই পারছি না।
মা আমাকে সবসময়ের জন্য মানসিক শক্তি দিয়ে রেখেছে যে না তুমি আগে প্রাইমারিতে জয়েন করো তারপরে প্রফেসরিতে জয়েন করো বড় তোমাকে হতেই হবে এটাই তোমার নিয়তি কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার আমি যখন অফিস থেকে ফিরে আসব তখন তো পড়তেই ইচ্ছে করেনা তাছাড়া যখন স্টুডেন্ট লাইফে যে মনোযোগ সহকারে পড়তাম এখন আর তার সিকিভাগও শতাংশ অবশিষ্ট নেই
Postman ওই চাকরিতে পড়ে থাকলে কোন না কোনদিন PA তো হতেই হবে বেতনও বাড়বে কিন্তু সেটা তো আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য নিজের দমে কোন কিছু করা ।এমন কোন কিছু করা যেখানে শান্তি ও থাকবে সুখও থাকবে একটু আরামও থাকবে এবং বেতন ভালো থাকবে। সব থেকে বড় কথা একটা বড় পরিমাণ রেসপেক্ট থাকবে।
নিজেই পড়াশোনার জন্য আমি একটু লক্ষ্য স্থির করেছি একটা বড় পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছি কিন্তু জানিনা ততদূর পর্যন্ত যেতে পারবো কিনা বা আদৌ সেই মাপের প্রিপারেশন নিতে পারব কিনা কিন্তু মনের ভেতরে আমি এটা লক্ষ্য স্থির করেছি বটে কিন্তু জানিনা এই কাজের জীবনের জন্য কতটা কি করতে পারব।
এখানের এই পাতায় কাজটা এই জন্য লিখে রাখা যে পরবর্তী ভবিষ্যতে যদি কখনো মনে পড়ে যে হ্যাঁ আমার মনে পড়বে যে হ্যাঁ আমার চোখেও একদিন কিছু একটা স্বপ্ন ছিল বড় কিছু করার একটা ইচ্ছা ছিল কিন্তু বিভিন্ন কাজের প্রেসারের জন্য হয়তো করতে পারিনি। হয়তো আরো বেশি কিছু করতে পারতাম কিন্তু হয়তো কোন গাফিলতির জন্য করতে পারিনি ভগবান আমার সহায় হোন।
রাশিচক্র যাদের সহায় থাকে তার অল্প কাজেই অনেক কিছু অ্যাচিভ করতে পারে। অল্প পরিশ্রমে অনেকটা পরিমাণ এগোতে পারে। কিন্তু আমার রাশিচক্র পরিস্কার বলছে আমার ভাগ্যে কেউ নেই। পরিষ্কার আমার পরিশ্রম আমার সহায় হবে, যতটুকু আমি পরিশ্রম করব আমি ততটুকু পরিমাণই ফল লাভ করব।
ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা ভগবান যেন আমার সহায় হোন এবং আমি সমস্ত দীর্ঘ কায়িক পরিশ্রমের কাজ শেষ করেও রুমে ফিরে এসে যেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার মতো মানসিক প্রস্তুতি যেন থাকে । আমি যেন সেই পরীক্ষার প্রস্তুতিতে অন্তিম পর্ব পর্যন্ত এগোতে পারি এবং সাফল্য লাভ করতে পারি অত্যন্ত গর্বের সঙ্গে । ভগবানের কাছে করজোড়ে আমার এই প্রার্থনা।
আমাকে মানুষ করার পেছনে আমার মাঝে পরিমাণ স্বার্থ ত্যাগ স্বীকার করেছে যে পরিমাণ কষ্ট ভোগ করেছে যে উচ্চমাত্রার আদর্শকে সামনে রেখে আমাকে শিক্ষাদান করেছে, আমাকে বড় করে তুলেছে তিলে তিলে। আমার মনে হয় জীবনে যদি আমি বড় কোন কিছু একটা না করে মার সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করতে না পারি আমার নিজের কাছেই আমি নিজে ছোট হয়ে যাব। মার কাছে শুধুমাত্র সেইটুকুই হবে আমার একমাত্র উপহার।
ভবিষ্যত আমাদের হাতে নেই শুধুমাত্র আমাদের বর্তমানের কর্মপন্থায় আমাদের হাত রয়েছে । ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা আমি যেন পরীক্ষার জন্য প্রচন্ড পরিমাণ যে প্রস্তুতির নেওয়া আবশ্যক সেই কাজটা যেন আমি করতে পারি। আমি মানসিক দিক থেকে যেন সেই শক্তিটা পাই এবং আমার মাথায় কিছুটা অন্তত ধরতে পারে।
মানসিক দিক থেকে আমি চাই আমি যেন একটা মরিয়া চেষ্টা করি আমি যেন একটা লাস্ট ফাইট, এই বর্তমান আমার পরিস্থিতির বিরুদ্ধে যে কষ্টের মধ্যে দিয়ে কর্মজীবনে যে পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে আমি যাচ্ছি ভগবানের কাছে প্রার্থনা আমি যেন তার বিরুদ্ধে একটা চরম ফাইট দিতে পারি ভগবানের কাছে শুধু করজোড়ে এই প্রার্থনা ভগবান যেন আমার এই ইচ্ছাটা পূরণ করেন
ওম নমঃ শিবায়
Comments
Post a Comment