16.03.26 সোম
হে ডাইরি আজকে অনেক শারীরিক কষ্ট সহ্য করে অফিস থেকে এসেছি কিন্তু তবুও তোমার কাছে কিছু সত্যি কথা বলে যেতে চাই। কেন জানিনা আমার বহুকাল আগে থেকেই মনে হয় পৃথিবীতে আমি এসেছি কিছু না কিছু একটা লক্ষ্য নিয়ে আমাকে যেন ভগবান পাঠিয়েছে পৃথিবীতে কোন কিছু নির্দিষ্ট একটা কাজ করার জন্য। মহৎ কোন কাজের কথা আমি বলছি না কিন্তু একজন মানুষের হোক বা কারোর হোক কোন কিছু ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা সাহায্য করার জন্য যে সাহায্যটা হয়তো আমি ছাড়া আর কেউ করতে পারবে না এরকম কোন কাজের জন্য যেন আমি নির্দিষ্ট হয়ে আছি স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন ভুলিও না তুমি জন্ম হইতেই তোমার মাতৃভূমির জন্য বলি প্রদত্ত। আমার সমস্ত সত্তাটা যেন তিল তিল করে গড়ে উঠেছে মহৎ কোন কিছুর লক্ষ্যে। না হলে কোন কিছুর সমস্ত কিছু যেটুকু মহৎ সেটুকু নিয়ে আমি অল্প অল্প করে গড়ে উঠলাম কি করে। বিটে আমাকে যত চিঠির বোঝাই দেয়া হোক না কেন আমার খুব কম দিনে মনে পড়ে যেদিন আমি বিট থেকে ফিরে এসে একদম ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি কি অন্য কারোর সঙ্গে খারাপ ব্যবহার করছি। আমার মনে হয় যে সকল বিডগুলো আমাকে দেয়া হয় বা অন্যদেরও যেরকম দেয়া হয় ফ...